1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

গভীর শ্রদ্ধায় শেখ রাসেল দিবস পালন করেছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

গভীর শ্রদ্ধায় শেখ রাসেল দিবস ২০২৩ পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ১৮ অক্টোবর ২০২৩ সকাল থেকে এ উপলক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তাগণ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেখ রাসেল দিবসে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৭ অক্টোবর ২০২৩ সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস-এর নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেইজে শেখ রাসেল দিবসের লোগো, প্রামাণ্যচিত্র এবং সরকারিভাবে প্রকাশিত ক্রোড়পত্র প্রদর্শন করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সকল অফিসে এ দিন শেখ রাসেল দিবসের ব্যানার ফেস্টুন টাঙানো হয়।

১৮ তারিখ সকাল ১০ ঘটিকায় অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন সদর দপ্তরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর মহাপরিচালক মহোদয় অধিদপ্তর প্রাঙ্গণে একটি সফেদা ফলের চারা রোপণ করেন। বাদ জোহর ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মসজিদ ও মিরপুর ট্রেনিং কমপ্লেক্স মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ঐ দিন বিকেল ০৩-০০ ঘটিকায় মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শেখ রাসেল-এর জীবনী বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের বিভাগীয়, জেলা অফিসসমূহ ও সকল ফায়ার স্টেশনে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
এছাড়া বনানী কবরস্থানস্থিত শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণকালে অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জনবল ও অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প নিয়োজিত করা হয়। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com