1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মোহনবাগানের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরলো বসুন্ধরা কিংস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

মঙ্গলবার রাতে ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ৪ গোলের রোমাঞ্চকর ম্যাচ শেষ হয়েছে ২-২ এ। দুই অর্ধে দুটি করে গোল হয়েছে ম্যাচে।

এএফসি কাপে দুই দলের আগের দুইবারের সাক্ষাতে এক ম্যাচ ড্র হয়েছিল, আরেক ম্যাচ জিতেছিল মোহনবাগান। তৃতীয় দেখা মোহনবাগানের ঘরের মাঠে হওয়ায় ফেবারিট ছিল স্বাগতিকরাই। ম্যাচেও ছিল তাদের প্রাধান্য। লিডও নিয়েছিল দুইবার। তবে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না কিংস, ছেড়ে দেয়ওনি। দুইবার গোল শোধ করে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নরা। জিততে না দিয়ে মোহনবাগানকে একটা জবাবও দিয়েছে কিংস। এই ম্যাচ খেলতে ভারত যেতে অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের।

২৯ মিনিটে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রিয়স পেত্রাতসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি কিংস। ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান অধিনায়ক রবসনের বাড়ানো বলে গোল করে কিংসকে ম্যাচে ফেরান আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ। মিনিট দুয়েক পরই লিড নেওয়ার সুযোগ এসেছিল কিংসের সামনে। আবার সেই ব্রাজিলিয়ান ঝলক। তবে রবসনের পাওয়াফুল শট ক্রসবারে লাগলে সেযাত্রা বেঁচে যায় স্বাগতিকরা।

৫৪ মিনিটে দ্বিতীয়বার লিড নেয় মোহনবাগান। গোল করেন আশীষ রাই। ৬৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো মোহনবাগান। তবে ব্রাজিলিয়ান রবসনের যাদু যে তখনো বাকি ছিল। ৭০ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটনের পাস ধরে মোহনবাগানের ডিফেন্ডারদের নাচিয়ে বক্সে ঢুকে পড়েন রবসন। তাকে আটকাতে না পেরে ফাউল করেন আশীষ রাই। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে রবসনই গোল করেন।

এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে মোহনবাগান। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস প্রথমার্ধে কালো জার্সি পড়ে খেলেছিল। তবে দ্বিতীয়ার্ধে তারা খেলে লাল জার্সি পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com