1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশকে ২৩০ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

টানা চার পরাজয়ে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সুযোগ। তবুও হাল ছাড়তে নারাজ টাইগাররা। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে আজ মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের সামনে। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ যেমন জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তেমনি নেদারল্যান্ডসও চায় কমলা উৎসবে কলকাতা রাঙাতে। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ২২৯ রানে গুটিয়ে যায় এডওয়ার্ডসের দল।

টসে হেরে আগে বল করতে নেমে আজ শুরু থেকেই আগুনে বোলিং করেছেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। শরিফুলের করা প্রথম ওভার দুই ডাচ ওপেনার পার করতে পারলেও বিপাকে পড়ে দ্বিতীয় ওভারেই। নিজের প্রথম ওভার করতে এসে চতুর্থ বলেই বিক্রমজিতকে সাজঘরে পাঠান তাসকিন।

এই ডানহাতি পেসারের লেগ স্টাম্পের ওপরে করা ফুল লেংথের বলে ফ্লিক করতে গিয়ে মিড অফে সহজ ক্যাচ দেন বিক্রমজিত সিং। সাকিবের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩ রান। পরের ওভারে আরেক ওপেনারকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বলে খোঁচা মারতে গিয়ে আউট হন ম্যাক্সও’ডাউড।

দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। মুস্তাফিজ ৪১ রান করে ওয়েসলি বারোসিকে সাজঘরে ফিরিয়ে ভাঙে ৫৯ রানের এই জুটি। এরপর উইকেটে এসে বেশ সতর্ক ছিলেন কলিন অ্যাকারম্যান। কোনো ঝুঁকি নিতে চাননি।

তবে সাকিবকে সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। শর্ট-ফাইনলেগে মুস্তাফিজের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। ৬৩ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ডাচর যখন ধুঁকছিল। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন এডওয়ার্ডস।

তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন বাস ডি লিডি। তবে উইকেটে থিতু হয়ে ফিরেছেন লিডি। তাসকিনের ব্যক অব লেন্থের বল কাট করতে গিয়ে উইকেট পেছনে ক্যাচ দিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ১৭ রান। লিডি আউট হলেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখে উইকেটে থেকে নিজের অর্ধশত রান তুলে নেন ডাচ অধিনায়ক। তবে ফিফটির পর ইনিংসটি বড় করতে পারেননি তিনি।

দলীয় ১৮৫ আনে মুস্তাফিজ বলে এডওয়ার্ডস আউট হলে ভাঙে সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের সঙ্গে করা ৭৮ রানের জুটি। আউট হাবার আগে ডাচ অধিনায়ক করেন ৬৮ রান। সঙ্গী আউট হবার পর উইকেটে বেশিক্ষণ টিকননি এডওয়ার্ডসও। দলীয় ১৮৫ রানে ফেরেন তিনিও। প্যাভিলিয়নের পথে যাবার আগে ৬১ বলে ৩৫ করেন তিনি। শেষ পর্যন্ত ২২৯ রানে গুটিয়ে যায় ডাচরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com