1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

খিলগাঁওয়ে রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

আজ সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁও তালতলা পল্লিমা সংসদ থেকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে খিলগাঁও থানার দিকে মিছিল নিয়ে যায় এবং সেখানে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখে নেতারা।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

এ সময় রিজভী আহমেদ বলেন, দমন নিপীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। বরং নির্যাতন যত বাড়ছে নেতাকর্মীরা ততবেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আাসছে।

তিনি বলেন, আমি পরিস্কারভাবে বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এবং তার নেতৃত্বেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে। এবারের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, দীপু সরকার (যুবদল নেতা), ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূইয়া, জসিম শিকদার রানা, রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, যুবদল নেতা কামাল আহমেদ দুলু, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com