1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বিশ্বকাপে অন্যতম সেরা ক্যাচ ধরলেন মুশফিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে সোমবার পাখির মতো উড়ে যেভাবে ক্যাচ নিয়েছেন মুশফিক, তা সত্যিই অবিশ্বাস্য। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উইকেটের পেছনে থেকে নেওয়া মুশফিকের সেই ক্যাচ নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো হইচই ফেলেছে।

সোমবার টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লংকানরা। শরিফুল ইসলামের অফ স্টাম্পের বেশ বাইরের বল মুভমেন্ট করে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যাট চালিয়ে বিপদেই পড়লেন কুশল পেরেরা। ব্যাটের কানায় লেগে বল যাচ্ছিল স্লিপে থাকা একমাত্র ফিল্ডার নাজমুল হোসেনের দিকে।

কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। কমেন্ট্রি বক্স থেকে আতহার আলী খান বলছিলেন এটিই টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ। রিপ্লে দেখার সময় জানানো হয়, ক্যাচটি ধরার জন্য মুশফিকুরের রিঅ্যাকশন টাইম ০.৭২ সেকেন্ড। অর্থাৎ এক সেকেন্ডেরও কম সময়ে দুরন্ত ক্যাচটি নেন মুশফিকুর। সামাজিকমাধ্যমে ক্যাচের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়।

অনেকেই মন্তব্য করেন, এটা কি মানুষের পক্ষে সম্ভব? কয়েকজন লেখেন, মুশফিকুর সুপারম্যান হয়ে গিয়েছিলেন। কেউ কেউ মন্তব্য করেন, মুশফিকুর এরোপ্লেন। কেউ বলেন বাজপাখি।

এখন দেখার বিষয় মুশফিকের এই ক্যাচটিই টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয় কিনা?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com