1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

এবার যে দলের টিকিটে নির্বাচন করবেন হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

এবার কোনো একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রার্থী হব। বগুড়া-৪ বা বগুড়া-৫ থেকে দাঁড়াব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এলাকার মানুষ আমাকে চায়। তাদের কথা ভেবেই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে কোন দলের হয়ে নির্বাচন করবেন, সে বিষয়ে কিছু জানাননি আলম। তিনি বলেন, ‘এখনই এটা বলতে চাইছি না। কয়েকটি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আলোচনা চলছে। এখনও দল চূড়ান্ত হয়নি। পরে জানতে পারবেন।’

এদিকে এর আগে নির্বাচনে প্রার্থী হয়ে হামলার শিকার হয়েছিলেন আলম। তবে এবার পেয়েছেন নিরাপত্তার আশ্বাস। তিনি বলেন, ‘আমি ডিবিপ্রধান হারুন স্যারের সঙ্গে কয়েকদিন আগে দেখা করেছি। তিনি আমাকে সব ধরনের নিরাপত্তা দেবেন বলে আশ্বস্ত করেছেন। আমার দিকে বিশেষ নজর রাখতে বগুড়ার ডিসি-এসপিকে বলে দেবেন।’

আজকাল প্রার্থীর প্রচারণায় নির্বাচনী গান থাকাটা অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে নিজের নির্বাচনী গান নিজেই লিখেছেন আলম। তবে তিনি গাইবেন না। অন্য কন্ঠশিল্পী দিয়ে গাওয়াবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com