1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

হামাসকে ধন্যবাদ জানাল রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের ক্রমাগত আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আমরা হামাস আন্দোলনের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আমরা গাজা উপত্যকায় আটক বাকি রাশিয়ানদের দ্রুত মুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক পশ্চিমা দেশের মতো রাশিয়া হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে স্বীকৃতি দেয় না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। মস্কো ইসরাইল ও ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপরই ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়। পশ্চিমারা হামাসের নিন্দা জানালেও; রাশিয়া এখন পর্যন্ত নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এর বদলে হামাসের জ্যেষ্ঠ নেতাদের রাজধানী মস্কোতে বৈঠকের জন্য ডেকেছিল তারা।

হামাসের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরাইলকে যুক্তরাষ্ট্র যেভাবে বিনা শর্তে অস্ত্র ও সহায়তা দিয়ে গেছে; সেটির বিরুদ্ধেও অবস্থান নিয়েছে রাশিয়া।

এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছে মস্কো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com