1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

আজ ১৪ দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান শেখ হাসিনা।

১৪ দলের অন্যতম নেতা এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দলের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জোটবদ্ধ নির্বাচন এবং আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আসন্ন নির্বাচনে ১৪ দলের জোটসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হবে কি না, তা ইতোমধ্যেই সামনে চলে এসেছে। বিষয়টি নিয়ে ১৪ দলের জোটসঙ্গীদের মধ্যে কিছু সংশয় দেখা দিয়েছে। সে প্রেক্ষাপটে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৪ দলের এ সভা সম্পর্কে জানতে চাইলে রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, আগামী ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে। এটুকুই জানি, এর বেশি কিছু বলতে পারব না।এ বিষয়ে ১৪ দলের আরেক নেতা হাসানুল হক ইনু বলেন, মূলত জোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। আসন ভাগাভাগির বিষয়টি হয়তো পরে আলোচনা হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com