1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

গাজায় যুদ্ধবিরতির আহ্বানে ভোট দিতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নিয়ে শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংযুক্ত আরব আমিরাত একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে যা শুক্রবার ভোটাভুটির জন্য উপস্থাপন করা হবে। বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ প্রয়োগের বিরল পদক্ষেপ নেওয়ার পর এই পদক্ষেপ আসলো। এই অনুচ্ছেদ জাতিসংঘ মহাসচিবকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য হুমকি হতে পারে’ এমন যে কোনো বিষয় কাউন্সিলের নজরে আনার অনুমতি দেয়। কয়েক দশক ধরে এই ভূমিকা কেউ পালন করেনি।

বুধবার নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেন, ইসরায়েল ও গাজার পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিদ্যমান হুমকিকে আরও বাড়িয়ে তুলতে পারে।

কাউন্সিলের সদস্যদের মধ্যে ঐক্য খুঁজে বের করার এটি পঞ্চম প্রচেষ্টা হবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপস্থাপিত আগের চারটি খসড়া প্রস্তাব নিরাপত্তা কাউন্সিলে প্রত্যাখ্যান করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com