1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস আজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : আজ কুমিল্লা জেলার দাউদকান্দি মুক্ত দিবস । ১৯৭১ সালের এ দিনে দাউদকান্দি (বর্তমান দাউদকান্দি-মেঘনা-তিতাস উপজেলা) পাকিস্তান বাহিনী মুক্ত হয়। লঞ্চে পাকিস্তানি সেনারা ঢাকায় পালিয়ে যান। মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা পিছু হটতে শুরু করলে দাউদকান্দির বীর মুক্তিযোদ্ধারা মানসিকভাবে দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠেন।

তাঁরা ইলিয়টগঞ্জ,শহিদনগর ওয়্যারলেস কেন্দ্র এবং সড়ক ও জনপথ বিভাগের দাউদকান্দি ডাক বাংলোতে অবস্থানরত সেনাদের টার্গেট করে উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে আক্রমণ শুরু করেন।

বৃহত্তর দাউদকান্দির মোহাম্মদপুর, ডাকখোলা, গোয়ালমারী, বাতাকান্দি এসব এলাকার ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা সামনে এগোতে থাকেন। পূর্ব দিক থেকে মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা আক্রমণ করলে পাকিস্তানি সেনারা পশ্চিম দিকে সরে যেতে শুরু করেন।

৮ ডিসেম্বর রাত থেকে ৯ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত যুদ্ধের পর পাকিস্তানি সেনারা দাউদকান্দিতে তাঁদের শেষ আশ্রয়স্থল সড়ক ও জনপথের বাংলোতে ওঠেন। সেখান থেকে লঞ্চে মেঘনা নদী দিয়ে গজারিয়া হয়ে ঢাকায় পালিয়ে যান। দুপুরে বীর মুক্তিযোদ্ধারা দাউদকান্দি পৌঁছে পাকিস্তান বাহিনী মুক্ত দাউদকান্দিতে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা ওড়ান। দিবসটি উপলক্ষে প্রতিবছর দাউদকান্দি উপজেলা সদরে আলোচনাসভা,স্মৃতিচারণা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com