1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সময়মতো মনোনয়নপত্র জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক  : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী সময়মতো মনোনয়নপত্র দাখিল করতে পারেননি, সেসব প্রার্থীর রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা, ঋণ খেলাপি হওয়ার কারণে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

এর মধ্য যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের কেউ হাইকোর্টে রিট আবেদন করেন।

সময়মতো মনোনয়ন জমা দিতে না পারা ব্যক্তিদের বিষয়ে গত শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, সময়মতো হাজির হয়ে যদি মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা হাইকোর্টে যাবেন। হাইকোর্ট নির্দেশনা দিলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই। ইসির অতিরিক্ত সচিবের এমন বক্তব্যের পর হাইকোর্টের পক্ষ থেকে এমন আদেশ এলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com