1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

রওশন এরশাদ দলের কেউ না: চুন্নু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওশন এরশাদ জাতীয় পার্টির কেউ না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, তিনি (রওশন এরশাদ) আমাদের প্রধান পৃষ্ঠপোষক। তিনি দলীয় কোনো পদ হোল্ড করেন না। তাই তিনি দলের কেউ না। দলের প্রধান পৃষ্ঠপোষক একটি অলংকারিক পদ। নির্বাহী কোনো ক্ষমতা তার নেই।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচনে এসে চলে যাওয়ার নাটক করতে আসিনি। আমরা নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। আওয়ামী লীগ বিরোধী দলে যাবে সেরকম চিন্তা আমাদের মধ্যে আছে। কাজেই আমরা কেন নির্বাচন থেকে চলে যাব।

জাপা মহাসচিব বলেন, সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে আমরা অনেকক্ষণ আলাপ করেছি। নির্বাচন কীভাবে ভালোভাবে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে- এসব বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের একটাই দাবি, নির্বাচনের পরিবেশ এমন হতে হবে, যেন ভোটারদের আস্থা আসে। আর কোনো দাবি আমাদের নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com