1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বাংলাদেশকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টাইগার পেসার মারুফ মৃধার বোলিং তাণ্ডবে ১৮৮ রানে অলআউট হয়েছে ভারত যুবারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে ফাইনালে খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দরকার ১৮৯ রান। মারুফ মৃধার বোলিংয়ে ১৮৮ রানে গুটিয়ে যায় ভারত।

সেমিফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই টাইগার পেসারদের সামনে দিশেহারা হয়ে যায় ভারতের টপঅর্ডার। ১৩ রানে বিদায় নেন ৩ ভারতীয় ব্যাটার। তিনটি উইকেটই শিকার করেন ১৭ বছর বয়সী মারুফ মৃধা। এরপর টিম ইন্ডিয়ার ওপর চড়াও হন ডানহাতি পেসার রাহানাদ দৌলা বর্ষন। শচীন দাস ও প্রীয়ংসু মালিয়ার উইকেট তুলে নেন তিনি। অভিনাশকে ফিরিয়ে ৬১ রানে ভারতের ৬ নম্বর উইকেট তুলে নেয় বাংলাদেশের যুবারা।

সপ্তম উইকেটের ৮৪ রানের পার্টনারশিপ গড়েন মুশির খান ও মুরুগান অভিষেক। তাদের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ভারত যুবারা। দুজনেই ফিফটি তুলে আউট হন। ১৪৫ রানের মাথায় ৫০ রানে সাজঘরে ফিরে যান মুশির খান। সর্বোচ্চ ৬২ রান করা অভিষেককে ফেরান সেই মারুফ মৃধা। শেষ পর্যন্ত ১৮৮ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

টাইগারদের বাঁহাতি পেসার মারুফ মৃধা ৪১ রানে ৪টি উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com