1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

জয়পুরহাটে মেইল ট্রেনে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। জয়পুরহাট স্টেশনে গিয়ে আগুন জ্বলতে থাকে। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, উত্তরা এক্সপ্রেস (মেইল ট্রেন) ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি আক্কেলপুর স্টেশনের পর জামালগঞ্জ স্টেশনে দাঁড়ায়। সেখান থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে আগুনের ঘটনা ঘটে।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে আসে। আগুনে দু-একটি সিট পুড়ে গেছে। পরে রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com