1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল; টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এসিসি অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের জন্য একে অপরের মুখোমুখি হবে দুই। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১১ টায় শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আয়ান আফজাল খান। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। যুব এশিয়া কাপে প্রথমবার শিরোপার ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামছে উভয় দল।

যুব এশিয়া কাপে অংশ নেওয়ার সময় উভয় দলই কিন্তু ফেভারিট হিসেবে প্রবেশ করেনি। প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় আমিরাতের যুবারা।

বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের ফাইনাল খেলা টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ম্যাচটি দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রোহানাত দোউল্লাহ বোরসন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ একাদশ: আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষত রাই, তানিশ সুরি, ধ্রুব পরাশর, ইয়ান রাই, ইথান ডিসুজা, আয়ান আফজাল খান (অধিনায়ক), আম্মার বাদামি, হার্দিক পাই, আয়মান আহমেদ, ওমিদ রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com