1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মিরপুর-হাজারীবাগে নাশকতার দুই মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর মিরপুর ও হাজারীবাগ থানার নাশকতার দুই মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ৫৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

এর মধ্যে ২০১৮ সালের রাজধানীর মিরপুর মডেল থানার নাশকতার এক মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইমরান, আ. কুদ্দুস, মিজানুর রহমান, আসিফ হোসেন রানা, আমির হোসেন, কামরুল ইসলাম, আক্তার হোসেন ও মানিক দত্ত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় দুইজনকে খালাস প্রদান করেন বিচারক।

রায়ে দণ্ডবিধির এক ধারায় ৮ আসামির প্রত্যেকের ছয় মাস করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায় প্রত্যেকের দুই বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে উল্লেখ করেছে আদালত।

জানা যায়, বেআইনি সমাবেশ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ ২০১৮ সালের নভেম্বর মাসে মিরপুর মডেল থানায় মামলাটি করে পুলিশ।

আর ২০১০ সালে রাজধানীর হাজারীবাগ থানার নাশকতার এক মামলায় বিএনপির ৬ জনকে দেড় বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল লতিফ, আজিজ, সানাউল্লাহ, হাসু মিয়া, হাসু ও আবুল খায়ের ওরফে লিটন।

দণ্ডবিধির পৃথক দুই ধারায় তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫১ জনকে খালাস দিয়েছেন আদালত।

২০১০ সালের নভেম্বর মাসে হাজারীবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com