1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় আটক ৯

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়। এর আগে একই ঘটনায় ২ জনকে শনাক্ত করার কথা জানিয়েছিলেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দীন।

এদিকে, সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছিলেন, তেজগাঁওয়ে ট্রেনে যারা আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। ডিবি প্রধান জানান, তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কাজ করছে বিভিন্ন সংস্থা। ইতোমধ্যেই বিমানবন্দর স্টেশন থেকে শুরু করে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ছায়া তদন্তে নামা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, যারা হরতাল ও অবরোধ করছে তারাই কিছুদিন আগে বাসে আগুন দিয়েছে। তারাই এখন ট্রেনে আগুন দিচ্ছে। ট্রেনে আগুনের ঘটনায় অনেকর নাম পেয়েছে ডিবি পুলিশ। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টায় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও ছেলেসহ চার যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩), রশীদ ঢালী (৬০) এবং খোকন মিয়া (৩৫)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের সঙ্গে তদন্তে নেমেছে র‍্যাব, থানা-পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), সিআইডি পিবিআইসহ অন্যান্য সংস্থাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com