1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ভোটের দিন হরতালসহ ৩ দিনের কর্মসূচি দিলো বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৭ জানুয়ারি ভোটের দিন ও তার আগের দিন ৬ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি। এ দুদিন হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে।

কর্মসূচি নিয়ে গত কয়েকদিন ধরে স্থায়ী কমিটিসহ সিনিয়র ও জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি হাইকমান্ড।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ১ জানুয়ারি ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com