1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

নতুন মন্ত্রীদের বহনে প্রস্তুত ৫০ গাড়ি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদের বহনে ইতোমধ্যে ৫০টি গাড়ি প্রস্তুত রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর।

বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী— এসব গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। এসব গাড়িগুলো ইতোমধ্যে মন্ত্রিপরিষদের কর্মকর্তারা দেখে গেছেন। শিগগিরই এসব গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হচ্ছে, বিষয়টি এমন নয়। মন্ত্রিসভার যতজন সদস্য করা হবে, তার থেকে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী গাড়ি নিলেও কেউ-কেউ নেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com