1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

তোপখানায় মেহেরবা প্লাজায় আগুন, উদ্ধার তিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল ৭টা ৩৩ মিনিটে খবর আসে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে।

ওই খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট পৌঁছে ৭টা ৩৬ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, আগুন ১৬ তলা ভবনের ১৫ তলায়।

এরপর একে একে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় ৮টা ২৫ মিনিটে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন নারীকে নিরাপদে উদ্ধার করে। হতাহত নেই। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com