1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঠাকুরগাঁওয়ে চলন্ত পাটবোঝাই ট্রাকে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চলন্ত পাটবোঝাই ট্রাকে আগুন লেগে প্রায় ৫০ হাজার টাকার পাট ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় প্রায় ১৫ লাখ টাকার পাট ।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও ভুল্লী থানার পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী পাটবোঝাই একটি ট্রাক রোববার সন্ধ্যায় যখন ঠাকুরগাঁওয়ের ভুল্লী পাড় হচ্ছিলো তখন ভুল্লী থানার পাশে তিয়াস-তিমুর পেট্রল পাম্পের সামনে এই অগ্নীকাণ্ডের সূত্রপাত হয়। মহাসড়কের উপর থাকা বৈদ্যুতিক তারের সাথে পাটের সংঘর্ষ হলে একটা শর্ট সার্কিট হয় এবং তা থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন জানান, ট্রাকের ওপর দিকে নিরাপদ সীমার উপরে পাট বোঝাই করার কারণে এবং এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনা ঘটার পরই  ট্রাকের ড্রাইভার হেল্পারদের  পাওয়া না যাওয়ায়  আরও সুনির্দিষ্টভাবে কারণটা জানা যায়নি। এ সময় ঢাকা-ঠাকুরগাঁও রুটে প্রায় ১ ঘন্টা ধরে যানজটের সৃষ্টি হয়।
ভুল্লী থানার পুলিশ এসে মহাসড়কে সৃষ্ট যানজট মুক্ত করে এবং পরবর্তীতে গাড়িটি পুনরায় লোড নিয়ে ঢাকার পথে রওয়ানা হয় বলে জানিয়েছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com