1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

নাসিরের সঙ্গে থাকা ৩ নারীকে নিয়ে নতুন তথ্য

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে থাকা ৩ নারী যদি রাজি হয় তাহলে আরও একটি মামলা হবে। এছাড়া আরও একটি মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। একই সঙ্গে নাসিরের সহযোগী তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধেও একই মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ।

সোমবার বিকালে উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে এই দু’জনের সঙ্গে তিন নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

নারীরা হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। ওই তিন নারী যদি রাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে।“ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এই গোয়েন্দা কর্মকর্তা জানান, উত্তরার যে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি স্নিগ্ধা নামের নারীর।

“এই বাসায় নাসির ও অমি ‘আমোদ-ফুর্তি’ করতে আসতেন,” বলে দাবি করেন তিনি।

গ্রেপ্তার অভিযানের সময় ওই বাসা থেকে এক হাজার ইয়াবা ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ-বিয়ার উদ্ধার করা হয়।

পরীমনির অভিযোগের পর রোববার রাত থেকে ঘটনাটি আলোচনায় রয়েছে। সোমবার সাভার থানায় নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের নামে মামলা দায়ের করেন এই অভিনেত্রী। এরপর ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই পাঁচ আসামি রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থাকবে জানিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, মঙ্গলবার শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের আদালতে হাজির করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com