1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় তিনি খেলোয়ারদের সাথে পরিচিতি হন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনের সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক।
তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারি দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের এ টুর্নামেন্টে চারটি সার্কেলে (সদর থানা পুলিশ ক্রিকেট দল, রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী থানা ক্রিকেট দল, পীরগঞ্জ-হরিপুর ক্রিকেট দল, রুহিয়া-ভূল্লি ক্রিকেট দল অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)‌ লিজা বেগম, (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, সদর সার্কেল মিথুন সরকার সহ অন্যান্যরা।
উদ্বোধনী ম্যাচে সদর সার্কেলের সাথে পীরগঞ্জ-হরিপুর সার্কেল ক্রিকেট দল অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com