1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

‘ব্যাটিং না করতে পারলে সাকিব আর ক্রিকেটই খেলবে না’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন। যা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলের মাঝে সবশেষ সিঙ্গাপুর থেকেও ঘুরে এসেছেন। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারছেন না সাকিব। যার কারণে ম্যাচের পর ম্যাচ ব্যাটিং করতে পারছেন না তিনি।

ব্যাটিংয়ে নিজের হারানো ফর্ম ফিরে পেতে মরিয়া টাইগার অধিনায়ক। তাই তো দলের বিশ্রামের দিনও অনুশীলন চালিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএলে দুই ম্যাচে ব্যাট হাতে মোটে চার রান করেছেন তিনি। এরপর আর ব্যাটিংয়েই নামেননি। রংপুরও তাকে বোলার হিসেবেই খেলাচ্ছে।

বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সমস্যায় পড়লে যাদের কাছে দীক্ষা নিতে ফিরে আসেন তাদের একজন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ সালাউদ্দিন। দেশের খেলোয়াড়দের সাহায্যের প্রয়োজনে কখনো পিছপা হননা তিনি। তাই তো সাকিবের দুর্দিনে তাকে সহায়তা করছেন কুমিল্লা কোচ। দলের অনুশীলন না থাকলেও সাকিবকে অনুশীলনে সহায়তা করছেন তিনি।

এর আগে বারবার সালাউদ্দিনের সঙ্গে কাজ করে পেয়েছেন সফলতা সাকিব। তারই ধারাবাহিকতা বজায় রেখে এবারও গুরুর শরনাপন্ন হয়েছেন। সাকিবের ব্যাটিং নিয়ে সালাউদ্দিন কি কাজ করছেন?

শুক্রবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দেয়ার পর প্রেস কনফারেন্সে আসেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। সেখানেই সাকিবের ব্যাটিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দেশসেরা এ কোচকে। এ সময় সাকিবের ব্যাটিং নিয়ে ভয়ঙ্কর তথ্যই দিলেন তিনি। সেই সঙ্গে শুনিয়েছেন আশার বাণীও।

সালাউদ্দিন বলেন, যদি সে না (ব্যাট হাতে) ফিরতে পারে তাহলে ক্রিকেট খেলবে না। সে যদি নাই ফিরতে পারে তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।

তবে সাকিবের সঙ্গে কাজ নিয়ে কিছুই খোলাসা করতে নারাজ সালাউদ্দিন। তিনি বলেন, আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com