1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ছয়দিন ধরে নিখোঁজ ইসলামী বক্তা আদনান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৭৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রংপুরের ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজন ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। পুলিশ তাদের কোনো সন্ধানই দিতে পারছে না।

স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার (১০ জুন) বগুড়ায় ওয়াজ মাহফিল শেষে ঢাকার সাভারের দিকে রওনা হন আবু ত্ব-হাসহ চারজন। এরপর থেকে তারা নিখোঁজ।

দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে আসছিলেন রংপুরের আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একজন ইসলামী বক্তা। চার সঙ্গীসহ নিখোঁজের পর তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পুলিশ বলছে, নিখোঁজদের উদ্ধারে তৎপর রয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বাংলাদেশ জার্নালকে বলেন, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে খুব শিগগিরই ভাল খবর পাওয়া যাবে।

এদিকে নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবেকুন নাহার মঙ্গলবার ঢাকায় পুলিশ এবং র‍্যাব সদর দপ্তরে গিয়ে বাহিনী দু’টির প্রধানদের বরাবরে চিঠি জমা দিয়েছেন। পাশাপাশি তিনি গত সোমবার প্রধানমন্ত্রীর তার স্বামী সন্ধান পেতে চিঠি দিযেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com