1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করবে ইমরান খানের দল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গঠন হয়নি পাকিস্তানে। এখন আবার শরিক দলগুলো পিছুটান দিচ্ছে। পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আসন ভাগাভাগির বৈঠকও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এ অবস্থায় নতুন দলে যোগ দিচ্ছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

সোমবার পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গওহর আলি খান বলেন, আমাদের দলের যারা জাতীয় পরিষদ ও খাইবার পাখতুনখাওয়াও পাঞ্জাবে নির্বাচিত হয়েছেন, তারা নতুন দলে যোগ দিচ্ছেন। এসব প্রার্থী সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের হয়ে পার্লামেন্টে যাবেন। আমাদের প্রার্থীরা পরস্পরের সম্মতিতে হলফনামা জমা দিয়েছেন। আমরা ঘোষণা দিচ্ছি, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিচ্ছেন।

এর আগে তিনি বলেছিলেন, সরকার গঠনের জন্য তার দল পিএমএল-এন বা পিপিপি ছাড়া যেকোনো দলের সঙ্গে আলোচনা করতে পারে।

এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান, পিটিআই কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে। দেশবাসী ইমরান খানকে চায়। জনগণের ম্যান্ডেট মেনে নিতে তিনি দেশটির অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com