1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

রোজায় পণ্যের দাম বাড়ানো অদ্ভুত ব্যাপার : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র রমজান মাসে পণ্যের দাম বাড়ানো অদ্ভুত ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন এবং করোনা অতিমারীর পরই মূলত মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এটা শুধু বাংলাদেশে না, উন্নত দেশগুলোতেও ব্যাপকভাবে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। আমাদের দেশে যেন এটা নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য আমরা ব্যাপকভাবে পদক্ষেপ নিচ্ছি।

তিনি বলেন, পবিত্র রমজান মাস আসছে। আমি দেশবাসীকে রমজানের অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি। আমরা মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, রমজান মাসে দ্রব্যমূল্য যেন সহনশীল পর্যায়ে থাকে সেজন্য ব্যবস্থা নিতে।

সরকারপ্রধান বলেন, এখানে একটা অদ্ভুত ব্যাপার, রমজানে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, মজুত করা হয়। সেগুলো লক্ষ্য রেখেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং নিত্যপণ্যের সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com