1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

যুদ্ধবিরতি হচ্ছে না, কায়রো ত্যাগ করল হামাসের প্রতিনিধিদল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হামাসের প্রতিনিধিদল কায়রো ত্যাগ করেছে এবং বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে, ফিলিস্তিনি গোষ্ঠীটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, কায়রোতে আলোচনা কোনও বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। কারণ, ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ, তাদের বাহিনী প্রত্যাহার, ত্রাণ প্রবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে।

সামি আবু জুহরি নামে হামাস নেতা বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের সব প্রচেষ্টা ইসরায়েল ‘নস্যাৎ’ করে দিয়েছে। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষের মধ্যে আলোচনা চলছে।

গার্ডিয়ানের খবর অনুসারে, হামাস এখনও গাজার অভ্যন্তরে প্রায় ১৩৪ জনকে আটক রেখেছে। তাদের সবার অবস্থা জানা যায়নি। ৭ অক্টোবর যাদের আটক করা হয়েছে তাদের কয়েকজনের পরিবারের সদস্যরা জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com