1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মৌলভীবাজারে সাইবার আইনে আটক সাংবাদিক মশাহিদ’র মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃপক্ষ তাদের চা বাগানের পাশে বোবারতল এলাকার জনগণকে নিজ বাসস্থান হতে উচ্ছেদ ও ভুমি দখলের পুলিশ প্রশাসনের মারমুখি আচরণের সংবাদ প্রকাশ করেন। সেই সংবাদ প্রকাশের জেরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। ওই মামলার জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। প্রায় এক সপ্তাহ যাবত মশাহিদ আহমদ কারাগারে রয়েছেন। সাংবাদিক মশাহিদ আহমদ এর মুক্তির দাবিতে বুধবার (২০ মার্চ) বিকেল ৪টায় মৌলভীবাজার সোনালী ব্যাংকের পাশে বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠন (বিএসকেএস) কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি স্বপন কুমার দেব এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসকেএস এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য জালালুর রহমান, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, বিএসকেএস এর সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত খান, বিএসকেএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তিমির বনিক

সাংগঠনিক সম্পাদক- বিকাশ দাশ। সাংবাদিক সাইদুল ইসলাম, আব্দুল মুকিত, রিপন আহমেদ, জাহেদুল ইসলাম পাপপু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রায় সপ্তাহ ধরে মশাহিদ আহমদ কারাগারে থাকায় তাঁর স্ত্রী সন্তানসহ পরিবার পরিজন নিদারুণ কষ্টে রয়েছেন। অবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমদকে মুক্তি এবং তার মামলা প্রত্যাহার করতে সাংবাদিক বান্ধব জননেত্রী প্রধানমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতেই হবে। তা নাহলে নিপীড়িত মানুষের পক্ষে সংবাদ প্রকাশের পথ বন্ধ হয়ে যাবে। সমাজে অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বৃদ্ধি পাবে। উল্লেখ্য, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ব্যানারে গত শনিবার ১৬ মার্চ বেলা ২টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com