1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

কত টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন নেজাম উদ্দিন, যা জানাল পরিবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুক্তিপণ দেওয়ার পর সোনালী ব্যাংক রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে পরিবারের কাছে হস্তান্তর করার গুঞ্জন উঠে। তবে ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তারা জানিয়েছেন, কোনো মুক্তিপণ দেওয়া হয়নি।

মুক্তিপণের বিষয়ে জানতে চাইলে নেজাম উদ্দীনের ছোট ভাই মিজানুর রহমান বলেন, আমরা কোনো মুক্তিপণ দিইনি। উদ্ধারের বিষয়ে র্যাব ভালো বলতে পারবে। মিজানুর রহমান বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।

তিনি বলেন, র‌্যাবের সহায়তায় আমার ভাইকে উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম।

রুমা বাজারের পাশে তাকে পাওয়া গেছে। তিনি বর্তমানে সুস্থ আছেন, যোগ করেন মিজানুর।

কেউ মুক্তিপণ চেয়েছিল কিনা, জানতে চাইলে নেজাম উদ্দীনের স্ত্রী মাইসুরা ইসফাত বলেন, বুধবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। তবে আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তাকে দিতে পারেনি। কথা বলে মনে হয়েছে ফেক। কেউ হয়ত প্রতারণার জন্য ফোন দিয়েছিল।

বৃহস্পতিবার বিকালে র্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, নেজাম উদ্দিনকে মুক্ত করতে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল কেএনএফ।

র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, র্যাবের মধ্যস্থতায়’ সোনালী ব্যাংক রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন বলেন, দুদিনের অভিযানের পর রুমা বাজারের পাশের এলাকা থেকে সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে ২ এপ্রিল রাত ৮টার দিকে বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে নিয়ে গেছে একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এ সময় তারা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com