1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ইসরাইলে হামলার পর দেশে দেশে আনন্দ-উল্লাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলা চালানোর পর উল্লাসে মেতেছে বিভিন্ন দেশের নাগরিকরা। ইরানের পাশাপাশি আনন্দের বন্যা বয়ে যায় ইরাক, অবরুদ্ধ গাজা থেকে কানাডার টরন্টো পর্যন্ত। খবর এপি ও ইরনার।

শনিবার গভীর রাতে হামলার খবর প্রকাশের পর পরই ইরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। পতাকা হাতে নিয়ে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা। কেউ কেউ আসেন গাড়িতে করে। নেচে-গেয়ে তারা প্রকাশ করেন উল্লাস।

এ সময়, ‘ডেথ টু ইসরাইল’ স্লোগানে প্রকম্পিত হয় ইরানের রাজপথ। উল্লাস প্রকাশে আতশবাজিও ছোড়ে অনেকে। তেহরানে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস ও ফিলিস্তিন স্কয়ারে আনন্দ মিছিল করেন অনেক ইরানি।

ব্রিটিশ দূতাবাসের সামনে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। ফিলিস্তিনের বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানের ফিলিস্তিন স্কয়ারে।

ইসরাইলের পরাজয় না হওয়া পর্যন্ত এ হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান তারা। সংহতি জানান গাজার নিপীড়িত মানুষের প্রতি।

আনন্দ-উল্লাসে যোগ দেওয়া এক ইরানি নাগরিক বলেন, যুদ্ধ মানুষকে খুশি করে, এমনটা কখনো দেখিনি। কিন্তু আজ রাতে ঘুম বাদ দিয়ে মানুষজন এখানে জড়ো হয়েছেন। তারা বুঝাতে চেয়েছেন এই হামলা আমাদের জন্য কতটা জরুরি।

আরেকজন বলেন, ইসরাইল ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে- এটাই আশা করি।

গাজার নিরীহ মানুষদের প্রতি সংগতি জানিয়ে আরেক ইরানি বলেন, ইসরাইলের শাস্তি হওয়া উচিত। তারা গাজায় যে নৃশংসতা চালিয়েছে তাতে চুপ করে বসে থাকা উচিত না।

ইরানের হামলার খবরে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাকের জনগণ। খুশিতে তারা রোববার সকালে রাজধানী বাগদাদের রাজপথে নেমে ইরান, ইরাক আর ফিলিস্তিনির পতাকা নিয়ে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করতে থাকেন তারা। বাগদাদের পাশাপাশি কারবালাসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে ইরাকিদের এভাবে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার টরেন্টো শহরের বাসিন্দারা। তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরের আরব নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com