1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

শাকিবের সিনেমা দেখে জ্ঞান হারালেন দর্শক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। একের পর এক সিনেমা দিয়ে বলা যায় জনপ্রিয়তার শীর্ষে এই চিত্রনায়ক। প্রত্যেক ঈদে সিনেমা দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

এবার ঈদে দেশের সিনেমা হলগুলোতে চলছে সুপার হিট সিনেমা ‘রাজকুমার’। যা দেখতে দলে দলে ভিড় করেছেন ভক্তরা। আর হল থেকে বেরিয়ে প্রশংসা করছেন অনেকেই।

শাকিব খানের সিনেমা দেখে প্রশংসা করা নতুন কিছু না। অনেকে তার সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হয়েছেন এমনও ঘটনা ঘটেছে। এবারের ঘটনা ভিন্ন, সিনেমা দেখতে গিয়ে হলেই জ্ঞান হারিয়ে ফেলেছেন এক ভক্ত।

এমন একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় একজন দর্শক হলের মেঝেতে পড়ে আছেন। ভিডিওতে আরও দেখা যায় সিনেমা হলের পর্দা, সেই পর্দায় রাজকুমার ছবিটির শেষাংশ। ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সিনেমার শেষ এক ঘণ্টা শুধু ওই ব্যক্তি কেঁদেই গেছেন। শাকিব খানের পরিণতি তিনি মেনে নিতে পারেননি, তাই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, পানি এনে ওই ব্যক্তির চোখে মুখে ছেটানো হচ্ছে। পরে তার জ্ঞান ফিরে আসে এবং পুনরায় কাঁদতে শুরু করেন। জানা গেছে দেশের ১২৬টির মতো সিনেমা হলে চলছে ‘রাজকুমার’। দেশের ২১২টি সিনেমা হলের মধ্যে এই সিনেমা রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়ে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com