1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরাইল ও পশ্চিমারা দায়ী: তুরস্ক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রধান কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং ইসরাইলের প্রতি পশ্চিমাদের সমর্থন বলে জানিয়েছে তুরস্ক। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মন্তব্য করেছেন।

ফিদান বলেন, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার কারণে গাজার পরিস্থিতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয়। বরং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বলে জানিয়েছে তুরস্ক।

তুরস্ক সফররত মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে ইস্তানবুলে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইরান এবং ইসরাইলে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শৌকরি বলেন, চলমান উত্তেজনা ঘিরে এই অঞ্চলে উদ্বেগ রয়েছে। আমরা একেবারে শুরু থেকে সংঘাতের বিস্তারের বিষয়ে সতর্ক করে দিয়েছি।

তিনি বলেন, ‘আমরা উভয়পক্ষকে (ইরান ও ইসরাইল) সংযম দেখানোর আহ্বান জানিয়েছি।’

ফিদান বলেন, এই সত্য থেকে আমাদের মনোযোগ অন্যদিকে ফিরিয়ে নিতে পারে এমন যেকোনো ঘটনাকে উপেক্ষা করা উচিত। ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের অবসান এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানই আমাদের প্রথম অগ্রাধিকার হতে হবে।

তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী গাজায় আরও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে শৌকরি বলেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির তুরস্ক সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতির বিষয়ে তুরস্কের একটি প্রতিনিধিদল শিগগিরই মিসর সফর করবে।

সূত্র: আল-আরাবিয়া ও রয়টার্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com