1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম ‌‘যুদ্ধই’ ঘোষণা করলেন নেতানিয়াহু!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনীর ওপর দেয়া যেকোনো মার্কিন নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখান করবেন।

এর আগে খবর প্রকাশ হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র।

রবিবার (২২ এপ্রিল) নেতানিয়াহু বলেছেন, ‘আমি আমার সব শক্তি দিয়ে লড়বো।’ এর আগে অ্যাক্সিওস নিউজ সাইট জানায়, নেতজাহ ইয়েহুদা ব্যাটিলিয়নের ওপর পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

বিবিসি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে জানতে পেরেছে বিদেশি সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে।

পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই ইউনিটের সাথে যুক্তরাষ্ট্র সহায়তার সম্পর্কের ইতি টানবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলে, সামনের দিনগুলোতে এ ধরনের পদক্ষেপ দৃশ্যমান হতে পারে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নেতজাহ ইয়েহুদা ব্যাটিলিয়ন আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com