1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আমেরিকায় ফেরদৌসকে রান্না করে খাওয়ালেন মৌসুমী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় গত শনিবার সন্ধ্যায় তার লং আইল্যান্ডের বাসায় অতিথি হন ফেরদৌস। আমেরিকার লং আইল্যান্ডের যে দিকটায় মৌসুমী থাকে, একদম নিরিবিলি। খাওয়া-দাওয়া ও আড্ডায় কেটে যায় তাদের দুই ঘণ্টার বেশি সময়।

একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। এক সময় পারিবারিকভাবেও চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। ফেরদৌস রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মৌসুমী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে ফেরদৌস সংসদ সদস্যও হয়েছেন। অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস গত সপ্তাহে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। খবর পেয়ে দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি বন্ধু মৌসুমীও। রান্না করে খাওয়ালেন ফেরদৌসকে। চুটিয়ে আড্ডা দিলেন দুজনে।

আজ সোমবার সকালে তিনি জানান, আমি যাওয়ার পর দেখি, কত কি যে রান্না করেছে। খিচুড়ি খেয়েছি। মাছ–মাংস দিয়ে নানান পদ বানিয়েছে। বাদ যায়নি মিষ্টিজাতীয় খাবারও। অসাধারণ সময় কাটল। অনেক কথা হল।

মৌসুমীর বাসায় কাটানো আনন্দঘন মুহূর্তের একাধিক স্থিরচিত্র পোস্ট করে ফেরদৌস তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সঙ্গে দেখা নিউইয়র্কে। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বোঝাতে পারব না। মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা (মৌসুমীর মেয়ে) এবং আন্টি (মৌসুমীর মা) পরিবেশন করেছে। এরপর গল্প ও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললেন।’

এদিকে চিত্রনায়ক ফেরদৌস এখন সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ঢাকা–১০ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা, কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখন তাকিয়ে আছে। এই সম্পর্কগুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক, এটাই মন থেকে চাই।’

ফেরদৌস জানালেন, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এসে আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ নায়িকা মৌসুমীর সঙ্গে দেখা। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন ঢালিউডের একসময়ের সাড়া জাগানো অভিনয়শিল্পী মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে ঢালিউডে অভিষেক এই নায়িকার। যিনি তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে দাপুটে বিচরণ করেছেন। এখন অভিনয়ে একেবারে অনিয়মিত।

এদিকে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেরদৌসকে বিশেষ সম্মাননা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। মহানায়িকা সুচিত্র সেন উৎসবে এমন একটি সম্মাননা পাওয়াটাও অনেক গৌরবের মনে করছেন ফেরদৌস। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com