1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, শিশুসহ নিহত ১৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় খান ইউনিসের নুসেইরাত শরণার্থী শিবির এবং রাফায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশু ও নারীসহ ১৫ জন নিহত হয়েছেন। আল জাজিরার এবং ওয়াফা নিউজ এজেন্সি এতথ্য নিশ্চিত করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নাসের হাসপাতালের কমপ্লেক্সে গণকবর থেকে তারা শত শত মরদেহ উদ্ধার করেছেন। ৩৯২ মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ তিনটি গণকবর থেকে উদ্ধার করা হয়। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে ১৬৫টি চিহ্নিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরাইল। এরপরই সেখানে গণকবরের সন্ধান মেলে।

ইসরাইলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে। এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশরসহ বিভিন্ন দেশ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সতর্কতা উচ্চারণ করেছে।

তবে এতে কোনো কর্ণপাত করছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই শহরে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৩৬৮ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com