1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৯ মে) প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডেভিড স্লেইটন মিল যাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেয়া হয়েছে।

ডেভিড মিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন উর্ধ্বতন কর্মকর্তা, যিনি বর্তমানে চীনের যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন পদে কর্মরত রয়েছেন।

মিনিস্টার কাউন্সেলার পদের এই কর্মকর্তা চীনেই অস্থায়ীভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পালন করেছেন।

এই পদে যোগ দেয়ার আগে তিনি পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ ইকনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের বানিজ্য নীতি ও আলোচনা বিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।

তার আগে তিনি ব্যুরোর স্যাংশান পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশানবিষয়ক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

ভার্জনিয়া নিবাসী মিল ন্যশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইসেনহাওয়ার স্কুল থেকে এম এস এবং টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।

তিনি ডেপুটি চিফ অফ মিশন হিসেবে অসাধারণ ভূমিকা পালনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পান। তিনি চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষাও শিখেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন আরো অন্য যাদের বৃহস্পতিবার মনোনয়ন দেন, তারা হলেন স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি পদে শ্যানন এ ইস্তেনজ, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত পদে ক্রিস্টফার জে লেমোরা, যুক্তরাষ্ট্রের কর আদালতে বিচারক পদে জেফ্রি এস আরবিট, ক্যাথি ফাং এবং বেনজামিন এ গাইডার। সূত্র : ভয়েস অব আমেরিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com