1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাগুলোর আভাসই সত্যি হতে যাচ্ছে। নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখন পর্যন্ত ২৯২ আসনে এগিয়ে রয়েছে। আর বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২২২ আসন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে আজ মঙ্গলবার সকালে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু করে ভারতীয় নির্বাচন কমিশন। তার আগে সাত ধাপে ভোট গ্রহণ শেষ করে ভারত।

বুথফেরত জরিপের আভাস সত্যি করে দিয়ে পশ্চিমবঙ্গেও এগিয়েও রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার লাইভ আপডেট থেকে জানা গেছে, বাংলায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। পেয়েছে ১১ আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০ আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল মোট ৩৫২ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৯১ আসন। সে তুলনায় কংগ্রেস নেতৃত্বাধীন এবার অনেক ভালো করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com