1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ইন্দিরা গান্ধীকে ‘মাদার অব ইন্ডিয়া’ বললেন বিজেপি নেতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিঅজবিডি ডেস্ক: ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘মাদার অব ইন্ডিয়া’ বলে অভিহিত করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। একই সঙ্গে কংগ্রেস নেতা প্রয়াত মুখ্যমন্ত্রী করুণাকরণকে বলেছেন ‘সাহসী প্রশাসক’। এছাড়াও বিজেপির এই নেতা কর্ণুয়াকরন এবং মার্ক্সবাদী প্রবীণ নেতা ই কে নয়নারকে বলেছেন তার ‘রাজনৈতিক গুরু’!

বুধবার মন্ত্রী সুরেশ গোপী কেরালা রাজ্যের ত্রিশূর শহরের পুনকুনমে অবস্থিত করুণাকরণের স্মৃতিসৌধ ‘মুরালি মন্দিরম’ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

দক্ষিণের কেরল রাজ্য থেকে একমাত্র বিজেপি সংসদ সদস্য সুরেশ গোপী। তবে দলের প্রতি বোধ হয় খুব একটা খুশি নন তিনি। কারণ কেন্দ্রীয় মন্ত্রিত্বের আশা থাকলেও মোদি সরকার তাকে দিয়েছে প্রতিমন্ত্রীর পদ। এই নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন ত্রিশূরের এই বিজেপি সংসদ সদস্য।

সুরেশ কেরালা রাজ্য থেকে বিজেপির টিকিটে লোকসভা আসনে জিতেছেন। তাকে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

অথচ, করুণাকরণের ছেলে এবং কংগ্রেস নেতা কে মুরালিধরনকে পরাজিত করেই লোকসভা ভোটে জিতেছেন সুরেশ গোপী। তবে কংগ্রেস নেতা করুণাকরণ স্মৃতিসৌধে এই সফরকে রাজনৈতিক রং না দেওয়ার জন্য সংবাদকর্মীদের অনুরোধ করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, করুণাকরণ তার ‘গুরু’। গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন।

সুরেশ গোপী বলেন, মার্ক্সবাদী নেতা নয়নার এবং তাঁর স্ত্রী সারদা শিক্ষকের মতো করুণাকরণ এবং তার স্ত্রী কল্যাণিকুট্টি আম্মার সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি কান্নুরে নয়নার বাড়িতে গিয়েছিলেন। ১২ জুন তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্ক ঝালাই করে নিয়েছেন।

সুরেশ গোপী বলেন, ইন্দিরা গান্ধীকে তিনি ‘ভারতথিন্তে মাথাভু’ (ভারতের মা) হিসেবে দেখেন। করুণাকরণ তার চোখে ‘রাজ্যের কংগ্রেস দলের পিতা’ ছিলেন।

সতর্কতা হিসেবে তিনি এর ব্যাখ্যায় বলেন, করুণাকরণকে কেরালায় কংগ্রেসের ‘পিতা’ হিসেবে বর্ণনা করা মানে দক্ষিণের এই রাজ্যের প্রাচীনতম দল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা সহপ্রতিষ্ঠাতাদের প্রতি অসম্মান করা নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com