1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে চলে গেলেন ছোট ভাইও

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বড় ভাই মারা যাওয়ার একদিন পর মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন ছোট ভাই।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোট ভাই। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের আব্দুল গাফফার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুজন হলেন মোবারক হোসেন (৩২) ও শাখাওয়াত হোসেন (২৬)। তারা মৃত নুরুল আফছারের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন জন্ডিসে আক্রান্ত থাকার পর রোববার (১৬ জুন) বাড়িতে মারা যান মোবারক হোসেন। এ ঘটনার একদিন পর সন্ধ্যায় হৃদরোগে মারা যান শাখাওয়াত হোসেন।

স্থানীয় বাসিন্দা সাকিবুল ইসলাম বলেন, মারা যাওয়া মোবারক ও শাখাওয়াত আমার বন্ধু এমদাদের বড় ও মেজ ভাই। তারা দুজনই বিবাহিত। মোবারক হোসেনের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এবং শাখাওয়াত হোসেন আরেকটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, একদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে খুব খারাপ লাগছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com