1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

ভারতীয় গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়লে গত শুক্রবার রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরদিন শনিবার বিকাল সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানান তিনি।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেশী এই দেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়— হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গভীর রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়— ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। তখন বাংলাদেশের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারণ দেশটিতে এই রোগের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না। তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বার বার খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ তোলে বিএনপি।

মাঝরাতে প্রবল শ্বাসকষ্ট, শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে- এমন খবর দিয়েছে সংবাদ প্রতিদিন। ওই প্রতিবেদনে বলা হয়— শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এখন তিনি সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তার দায়িত্বে রয়েছেন চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

ভারতের আরেক গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়— শুক্রবার রাত সাড়ে তিনটা নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com