1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আফগানিস্তানকে যে ব্যবধানে হারালে সেমিতে যাবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিতই! তবে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমির স্বপ্ন। সেই সম্ভাবনা নেহাতই কলমের কালিতে! অনেকটাই সমুদ্র থেকে পয়সা খুঁজে পাওয়ার মতো। তারপরও সমীকরণের খড়কুটো আঁকড়ে ধরে আটলান্টিক পাড়ে বেঁচে থাকার স্বপ্ন বুনছে টাইগার ভক্তরা।

গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাকি একটি জায়গায় জন্য লড়াই করছে তিন দল। যেখানে সবার চেয়ে সুবিধা জনক অবস্থানে আছে আফগানিস্তান। তবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামনেও সুযোগ আছে।

এই গ্রুপে ম্যাচ বাকি আছে আর একটি। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আগামীকাল মঙ্গলবার ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচের ওপর নির্ভর করছে কে পাবে সেমির টিকিট?

বাংলাদেশকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই সেমিতে যাবে আফগানিস্তান। সেক্ষেত্রে সুপার এইট থেকেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে। তবে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে।

তখন নেট রানরেটের ভিত্তিতে সেমি ফাইনালিস্ট নির্ধারিত হবে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাটিং করে যদি ১৬০ রান করে। তাহলে সেমিতে যাওয়ার জন্য অন্তত ৬২ রানের ব্যবধানে জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

আর যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে ১৫০ রান করে তাহলে বাংলাদেশকে জিততে হবে ১২ ওভার ৫ বলের মধ্যে। আফগানিস্তান ১৮০ রান করলে ১৩ ওভার ১ বলের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। কিংবা আফগানদের যদি ১২০ রানে আটকে দিতে পারে বাংলাদেশ তাহলে সেই রান তাড়া করতে হবে ১২ ওভার ১ বলের মধ্যে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com