1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিএনপি-আ.লীগের পালটাপালটি বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে হত্যাচেষ্টা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজন আহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বড়াইগ্রামের বনপাড়া পৌর বিএনপি। এর পরপরই পালটা মিছিল করে আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীরা।

বুধরাত রাত সাড়ে ৮টার দিকে এমন পালটাপালটি মিছিলের ঘটনা ঘটে।

জানা যায়, দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার প্রতিবাদের বনপাড়া বাজারে পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাজার থেকে নতুন বাজারে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, বনপাড়া শহর যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর কবির ও সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান।

এ সময় পৌর বিএনপির আহ্বায়ক বলেন, নাটোরে বিএনপি প্রশাসনকে জানিয়েই কর্মসূচি পালন করছিল। ঘটনার সময় সেখানে পুলিশও মোতায়েন থাকলেও তাদের উপস্থিতিতেই আমাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীরা নৃশংস হামলা চালিয়েছে। বেশ কিছুদিন যাবৎ বিএনপির প্রতিটি কর্মসচিতেই একের পর এক হামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে। আমরা অবিলম্বে এ হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাই। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য আওয়ামী লীগ ও প্রশাসনকেই দায়ী থাকতে হবে।

এর কিছুক্ষণ পরেই বনপাড়া বাজারে বিএনপি বিক্ষোভ মিছিল করে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তাৎক্ষণিক বনপাড়া পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পালটা মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামাল মিয়াজী, উপজেলা কৃষকলীগ সভাপতি রুবেলসহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান জানান, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com