1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

“জনপ্রতিনিধিদেরকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যেতে হবে” – স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,

জনপ্রতিনিধিদেরকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে।জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের ভাগ্য উন্ময়নের বিষয়টি আজ সারা বিশ্বে স্বীকৃত। কারণ, জনপ্রতিনিধিরা সকল বিষয়ে জনগণকে সম্পৃক্ত করে স্বিদ্ধান্ত গ্রহণ করেন৷ এসব স্বিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়বর্ধন এবং যৌক্তিক ব্যয় নিবারণ করা হয়। যা প্রতিষ্ঠানের উন্নয়নের গতিকে ত্ত্বরান্বিত করে৷

আজ (শুক্রবার) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সার্কিট হাউজে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি একথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদ চট্টগ্রামকে সক্ষমতা বাড়াতে হবে৷ আর্থিকভাবে সক্ষম হলে জেলা পরিষদের সদস্যদের বেতন বৃদ্ধি নিয়ে যে দাবী জানানো হয়েছে তা পূরণ করা সম্ভব।

আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই ৩ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজ করেছি৷ আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি। জেলা পরিষদের আওতাধীন অনেক জমি বেদখল পড়ে আছে। এসব জমি উদ্ধারের বিষয়ে এবং জেলা পরিষদের সক্ষমতা বৃদ্ধি করতে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগেরও দাবী জানান।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জেলা পরিষদ প্রাচীনতম প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন পরিচর্যার অভাবে এটি স্থিমিত হয়েছিলো৷ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটিকে গতিশীল করেন৷ জেলা পরিষদের আইন ও বিধি বিধান পর্যালোচনা সাপেক্ষে ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে৷

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল, উপজেলা পরিষদ রাউজানের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরীসহ জেলা পরিষদ চট্টগ্রামের সদস্যবৃন্দ৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com