1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

দাড়ি নিয়ে মনগড়া বক্তব্য দেয়ার সুযোগ নেই, দাড়ি রাখা ওয়াজিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

দাড়ি নিয়ে মনগড়া বক্তব্য দেয়ার সুযোগ নেই,

দাড়ি রাখা ওয়াজিব।

প্রথমে সবাই হাদিসে বর্ণিত নিচের চারটি শব্দ মুখস্ত করে নিন।
(ওয়াফ ফিরো) وفِّرُوا বাড়াও
(আউ ফু) وأوفوا পূর্ন কর
(ওয়া’ফুল লোহা) وَأَعْفُوا اللِّحى লম্বা কর
(আরখুল লোহা) وأَرْخُوا اللِّحى
ঝুলিয়ে দাও।

এক.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
عن عبدالله بن عمر
عَنِ النبيِّ ﷺ أنَّه أمَرَ بإحْفاءِ الشَّوارِبِ، وإعْفاءِ اللِّحْيَةِ
আল্লাহর রাসূল (সা) মোঁচ কাটার ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
মুসলিম-২৫৯
(২৫৯ মাদ্রাসা সিলেবাস অনুসারে)

দুই.
দাড়ি বাড়াও।
خالِفُوا المشْركينَ وفِّرُوا اللِّحى وأحْفُوا الشوارِبَ
মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি বাড়াও ও মোচ কাট।
বুখারী-৫৮৯২

তিন.
দাড়ি পূর্ন কর,
خالِفُوا المُشْرِكِينَ أحْفُوا الشَّوارِبَ وأَوْفُوا اللِّحى
মুশরিকদের বিরোধিতা কর এবং মোচ কাট ও দাড়ি পূর্ণ কর।
মুসলিম-২৫৯

চার.
দাড়ি লম্বা কর,
انْهَكُوا الشَّوارِبَ وَأَعْفُوا اللِّحى
মোচ উত্তমরূপে কাট এবং দাড়ি লম্বা কর।
বুখারী-৫৮৯৩

পাচ.
দাড়ি ঝুলিয়ে দাও
جُزُّوا الشَّوارِبَ وأَرْخُوا اللِّحى خالِفُوا المَجُوسَ
মোচ কাট ও দাড়ি ঝুলিয়ে দাও, অগ্নিপূজারীদের বিরোধিতা কর।
মুসলিম-২৬০

উপরের হাদীস গুলো থেকে চারটা বিষয় বুঝে আসে।
১.দাড়ি বাড়াও ,
২.দাড়ি পূর্ন কর,
৩.দাড়ি লম্বা কর,
৪.দাড়ি ঝুলিয়ে দাও।

ছয়.
রাসুলুল্লাহ (সা)এর দাড়ি মোবারক লম্বা ছিল:
عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خبابا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ‏.‏ قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ‏.‏
আবূ মা’মার (রহঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমরা খাব্বাব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সা) কি যুহ্‌র ও ‘আসরের সালাতে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কী করে তা বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়ায়।

সহিহ বুখারী, হাদিস নং ৭৬০

সাত.
দাড়ি এক মুষ্টির বেশী হলে কাটা যাবে:
‏ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏
ইবনু ‘উমার (রাঃ) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন।
সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯২

লেখক : সাবেক খতিব আলহেরা জামে মসজিদ, শেখদী যাত্রা বাড়ি ঢাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com