1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

‘জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি’র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি প্রতিনিধি : কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহবায়ক জনাব আলমগীর সিকদার লোটন এবং সদস্য সচিব জনাব মোঃ হেলাল উদ্দিন।

বিবৃতিতে তাঁরা বলেন, কোটা প্রথাটি চালু হয়েছিলো তৎকালীন সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে ১৯৭২ সালের ৫ই সেপ্টেম্বর। সাবেক সফল রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৫ সালে প্রচলিত কোটা পদ্ধতিটিকে সংস্কার ও সংশোধনের মাধ্যমে নতুন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত এবং মেধাবীদের নিয়োগ বাড়িয়ে একটি নির্বাহী আদেশ জারী করেছিলেন। যা আজকের কোটা আন্দোলনকারীদের দাবীর সাথে মিলেমিশে একাকার। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারই মুক্তিযোদ্ধার কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে অন্তর্ভুক্ত করে এবং ২০১১ সালে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করে।

তাই আজকের কোটা বিরোধী আন্দোলনের বীজ বপন করেছিল আওয়ামী লীগ সরকার-ই। কোটা আন্দোলনকারী ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। অনতিবিলম্বে আন্দোলনকারীদের দাবী মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com