1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

মুখোশ পরে শিক্ষার্থীদের ওপর হামলা করে দুষ্কৃতকারীরা: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার সময়ে মুখোশ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সহিংসতায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আহত শিক্ষার্থীরাই তাকে এ তথ্য জানিয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা যে বর্ণনা দিয়েছেন, সেটি আসলে বলার মতো নয়। তারা (আহত শিক্ষার্থী) বলেছেন, ‘মুখোশ পরে হাতে লাঠিসহ অন্যান্য জিনিস নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলা দেখে মনে হচ্ছিল তারা প্রশিক্ষিত।’ এরা কারা, সরকারও এদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানান শিক্ষামন্ত্রী।

মহিবুল হাসান চৌধুরী বলেন, আহত শিক্ষার্থীসহ ভর্তি হওয়া অন্য রোগীদের দেখেছি। আমরা প্রথমেই গুরুত্ব দিচ্ছি, সবার চিকিৎসা যেন নিশ্চিত হয়। সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের সবাই কাজ করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সবাই কাজ করছেন। স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাসহ সব পরীক্ষা দ্রুততম সময়ে কীভাবে নেওয়া যায়, তা নিয়েও আমরা কাজ করছি।

এদিকে, শিক্ষামন্ত্রী হাসপাতালে এসেই প্রথমে পুরাতন ভবনে কেবিনে ভর্তি থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। ওয়ার্ডে ভর্তি রোগীদেরও খোঁজ নেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com