1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

অন্তর্বর্তীকালীন সরকার: আলোচনায় যাদের নাম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নেবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন।

এই অন্তর্বর্তীকালীন সরকার ১৫ সদস্যের হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হতে পারে, সে সম্পর্কে গতকাল বুধবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদর দফতরে এক ব্রিফিংয়ে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দুয়েকজন বেশিও হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের জন্য আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে পার্কিং জোনে রাখা হয় ২১টি গাড়ি। এর মধ্যে একটি বিএমডব্লিউ গাড়ি ৷ বিএমডব্লিউ গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্ধ। শপথ নেয়ার পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ড. ইউনূস। দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন। এ জন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে।

ড. ইউনূস নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নাম আলোচনায় আসছে, তারা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান, গৌতম দেওয়ান (ক্ষুদ্র নৃগোষ্ঠী), সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ধীরাজ মালাকার (মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু) এবং আলেম সমাজের প্রতিনিধি হিসেবে আ ফ ম খালিদ হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com