1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অ্যাকশন শুরু হলে সমর্থন চাই: ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা অপরাধী তাদের বিচার করতেই হবে। তা না হলে আমরা মুক্তি পাবো না। তবে যে নিরপরাধ তার ওপরে কোন রকমের অপবাদ লাগিয়ে, অত্যাচার চালিয়ে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে না যাই। যখন অ্যাকশন নেয়া শুরু হবে, তখন সমর্থন চাই।

শনিবার (১০ আগস্ট) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এখন খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা। আমরা যাতে এক হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা আমরাই। আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না।

এসময় গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে মহাকাব্যের নায়ক হিসেবে আখ্যায়িত করেন ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আবু সাঈদ নিজেই তার মহাকাব্য রচনা করে গেছে। সে পুরো একটা জাতিকে দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে। বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি। সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, মুক্ত জাতি বলতেছি, ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছেছি। এ বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্যই রংপুরে এসেছি। আবু সাঈদের কাছে আসছি, তার কাছে মাফ চেয়েছি। তোমাকে আমরা এ বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি। ভবিষ্যতে যেন এটা আর না হয় তা আমরা নিশ্চিত করবো।

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখন শুনছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের এটা নিয়ে আবার মারধর করছে। একটা মারামারি করল আবার এদিকে আরেক মারামারি। এটা যেন না হয়। যেখানে কোন একটা ওসিলা করে এরকম অত্যাচার হবে কারও ওপরে, সেটা রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের পরিষ্কার করে ফেলতে চাই। আমরা পুনর্জন্ম লাভ করতে চাই। গড়াগড়ি করে বাঁচতে চাই না।

তিনি বলেন, বাঙালি জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়। তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা ১৭ কোটি মানুষ থাকি। এই ১৭ কোটি মানুষকে আমরা আরও বহু ওপরে নিয়ে যেতে পারি। শুধু খুনাখুনি এসব বাদ দিতে হবে। বড় কথা হলো আমরা নিজরদেকে কি দেখতে চাই। আমাদের স্বপ্নটা কি?

আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনিই ভালবাসবে। পৃথিবীর বহু দেশে তো যাই কাজেই দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারের মতো জাতি খুব কম দেশে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com