1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ভারতীয় মুসলিম নেতা মাওলানা আরশাদ মাদানি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাওলানা আরশাদ মাদানি সর্ব-ভারতীয় মুসলিমদের প্রধান হিসেবে ‘ইমারাত-ই- শরইয়্যাহ’-এর আমির-উল-হিন্দ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৩ জুলাই) দিল্লিতে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দের সভায় দেশের বিশিষ্ট আলেম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমর্থনে পঞ্চম আমিরুল হিন্দ হিসেবে তিনি নির্বাচিত হন।

জমিয়তে উলামায়ে হিন্দের সভায় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি আল্লামা মাহমুদ মাদানি, মাওলানা আবদুল আলিম ফারুকি, মাওলানা নেমাতুল্লাহ, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরি, মুফতি আহমদ দেওলা, মাওলানা সাইয়েদ আসজাদ মাদানি, আসাম রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা মাওলানা বদরুদ্দীন আজমল, মাওলানা সাইয়েদ আশহাদ রশিদীসহ আরো অনেকে। দারুল উলুম দেওবন্দ মাদরাসার পরিচালক মুফতি আবুল কাসেম নুমানি তাঁকে নির্বাচন করেন।

এর আগে চতুর্থ আমিরুল হিন্দ হিসেবে ছিলেন মাওলানা কারি মুহাম্মদ সালমান মনসুরপুরি (রহ.)। গত ২১ মে তাঁর মৃত্যুর পর সম্মানজনক এই পদটি শূণ্য হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণের এই পদে মাওলানা আরশাদ মাদানিকে আমিরুল হিন্দ হিসেবে নির্বাচন করা হয়। আর উসমান মনসুরপুরির বড় ছেলে মাওলানা সাইয়েদ সালমান মনসুরপুরিকে নায়েব আমির-উল-হিন্দ নির্বাচন করা হয়েছে।

১৯৮৬ সালে ভারতের সামাজিক প্রতিষ্ঠান শরিয়তে হিন্দ গঠিত হয়। প্রথম আমিরুল হিন্দ হিসেবে ছিলেন মাওলানা হাবিবুর রহমান আজমি। ১৯৯২ সালে মাওলানা আসআদ মাদানি দ্বিতীয় আমির হন। ২০০৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দের মহাপরিচালক মাওলানা মারগুবুর রহমান তৃতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে মাওলানা উসমান মানসুরপুরি চতুর্থ আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

শরিয়াত-ই-হিন্দ ভারতীয় মুসলিমদের একটি সামাজিক প্রতিষ্ঠান। এর আওতায় দেশের বিভিন্ন প্রদেশে আমিরে-ই-শরিয়ত নির্ধারণ করা হয়। পুরো সংগঠনের প্রধান হিসেবে আমিরুল হিন্দ দায়িত্ব পালন করেন। সংগঠনটির প্রধান চাঁদ দেখার নিশ্চয়তা, এতিম ও বিধবাদের ভাতা এবং অসহায়দের জন্য বিভিন্ন সময় সহায়তার কাজ সম্পাদন করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজ ও মুসলিমদের নানা সমস্যার সমাধানে কাজ করে সংগঠনটি।

ভারতের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি দারুল উলুম দেওবন্দ মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একই প্রতিষ্ঠানে দীর্ঘকাল যাবত হাদিস পড়াচ্ছেন। তিনি ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়ত-ই-উলামায়ে হিন্দের সভাপতি। ব্রিটিশবিরোধী আন্দোলনের শীর্ষ নেতা মাওলানা হুসাইন আহমদ মাদানি (রহ.) তাঁর পিতা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com